বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
  • অনুশীলন ব্যাহত, বাংলাদেশ ফুটবল দল নেপাল থেকে দেশে

    অনুশীলন ব্যাহত, বাংলাদেশ ফুটবল দল নেপাল থেকে দেশে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের অনিশ্চিত পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তাদের প্রীতি ম্যাচ এবং অনুশীলন বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। দলের অধিনায়ক জামাল ভূঁইয়ারও আগের দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। বাফুফে আজ নিশ্চিত করেছে, দল নির্ধারিত সময়ের একদিন আগে দেশে ফিরবে। তারা বিকাল ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০৩৭২-এ দেশে পৌঁছাবেন।

    নেপাল সরকারের দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তা রুখতে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ বেশকটি যোগাযোগমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এসব সামাজিক যোগাযোগমাধ্যম নিবন্ধনে রাজি না হওয়ায় সরকার তিনদিন আগে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়।

    এতেই ফুঁসে ওঠে ছাত্র-জনতা, যার বিস্ফোরণ ঘটে সোমবার। হাজার হাজার বিক্ষোভকারী নেপালের সংসদ ভবনে প্রবেশ করে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে। বিক্ষোভকারীদের রুখতে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটে। ওই আন্দোলন আরও বড় আকার ধারণ করছে, তাই আগেভাগেই দেশটি ছাড়ছেন জামাল ভূঁইয়ারা।

    বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেছেন, ‘নেপালের উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ বাতিল হয়েছে। জাতীয় দলকে আমরা দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। দলের সবাইকে আমরা মঙ্গলবার ফিরিয়ে আনছি।

    স্বাগতিকদের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে আসে জাতীয় ফুটবল দল। শনিবার প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেন জামালরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন