বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের
  • নেপালে ক্ষমতাসীন কংগ্রেস কার্যালয়ে জনতার আগুন

    নেপালে ক্ষমতাসীন কংগ্রেস কার্যালয়ে জনতার আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে দুর্নীতি ও দুর্ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল , নিরাপত্তা বাহিনীর দমনপীড়ণে ১৯ জন নিহত হওয়ার পর জনগণ ক্ষোভে ফেটে পড়েছে।

    তারই ধারাবাহিকতায় বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

    সংবাদমাধ্যমটি বলছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর সানেপায় শাসকদল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার আগুন ধরিয়ে দিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। সোমবার নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারীর মৃত্যুর পর এই সহিংসতা শুরু হয়।

    বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

    মূলত দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার বিরুদ্ধে শান্তিপূর্ণ সড়ক আন্দোলন ধীরে ধীরে আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়কে লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ শুরু করে।

    এছাড়া কাঠমান্ডু উপত্যকা ও আশপাশের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। সহিংসতা ঠেকাতে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন