বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের
  • আস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

    আস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পদত্যাগ করেছেন ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু । পার্লামেন্টের সদস্যদের বেশির ভাগই তাকে পদচ্যুত করার পক্ষে ভোট দিয়েছেন। মাত্র ৯ মাসের দায়িত্বকাল শেষে এই আস্থা ভোটে পরাজয়ের কারণে বাইরুকে পদ ছাড়তে হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটে পরাজয়ের প্রভাবেই ফ্রান্সের বর্তমান সরকারও শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হতে পারে।

    সোমবার (8 সেপ্টেম্বর) আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই। সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করার লক্ষ্য ছিল তার। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে ৩৬৪টি। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন পার্লামেন্ট সদস্য। ২৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

    ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়ে চলবে। আর ইতিমধ্যে অসহ্য হয়ে পড়া ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে। 

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হলো। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও। তাকে দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন