বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
  • বিসিবিকে সিনেমা বানানোর প্রস্তাব, দর্শকের প্রশ্ন—নায়ক-নায়িকা কারা হবেন?

    বিসিবিকে সিনেমা বানানোর প্রস্তাব, দর্শকের প্রশ্ন—নায়ক-নায়িকা কারা হবেন?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিছু বছর আগে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় তারকা সাকিব আল হাসানকে ঘিরে একটি সিনেমা নির্মাণের আলোচনা তৈরি হলেও সেটি বাস্তবে রূপ পায়নি। তবে এবার নতুন উদ্যোগে দেশের ক্রিকেট নিয়েই সিনেমা বানানোর আগ্রহ প্রকাশ করেছে একটি নির্মাতা প্রতিষ্ঠান।

    সোমবার (৮ আগস্ট) এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, দেশের ক্রিকেটের ইতিহাস, সংগ্রাম ও অর্জনগুলোকে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলতে একটি প্রস্তাব তারা পেয়েছেন।

    বিসিবি সভাপতি বলেন, “আমরা ক্রিকেটকে শুধু মাঠেই সীমাবদ্ধ রাখতে চাই না। ক্রিকেট এখন আমাদের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। তাই যদি কোনো চলচ্চিত্র নির্মাতা ক্রিকেট নিয়ে মানসম্মত সিনেমা তৈরি করতে চায়, বিসিবি সেই উদ্যোগকে স্বাগত জানাবে।”

    তিনি আরও জানান, এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলছে। দেশের ক্রিকেটারদের উত্থান, জয়-পরাজয়ের লড়াই এবং ক্রিকেটের প্রতি মানুষের আবেগকে কেন্দ্র করেই সিনেমার গল্প গড়ে উঠতে পারে।

    বাংলাদেশে ক্রিকেটকে ঘিরে এর আগে নাটক ও প্রামাণ্যচিত্র তৈরি হলেও পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণ হয়নি। তাই এবার যদি প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন হয়, তবে প্রথমবারের মতো দেশের ক্রিকেট বড়পর্দায় উঠে আসবে।

    তিনি বলেন, গতকাল আমাদের কাছে একটা সিনেমা নির্মাতা হাউস এসেছিল। তারা একটা সিনেমা বানাতে চায়। তাদের সিনেমার বিষয়বস্তু: বাংলাদেশের আইসিসি ট্রফি জয়, ১৯৯৭ সালে কী ঘটেছিল। মিটিংয়ে আকরাম খানও ছিল।

    এরপরই আকরামকে নিয়ে বুলবুল বলেন, আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে তার নায়িকা কে হবেন! কারণ, তিনি অধিনায়ক ছিলেন। তার ভূমিকাটা ছিল অনেক বড়। 

    ‘তিনি বলছিলেন, আচ্ছা আমি না হয় সিনেমায় মাঝে মাঝে আসব, কিন্তু আমার নায়িকা কে হবে? ভাবিকে কিছু বলব না। তবে ওর চোখ, আগ্রহ ছিল অবিশ্বাস্য!’

    পরে এনসিএল টি-টোয়েন্টি নিয়ে বিসিবি সভাপতি বুলবুল বলেন, বাংলাদেশে বর্তমানে মাত্র একটি লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আছে। আমরা চাই ওয়ানডে ক্রিকেটকে আরও বিস্তৃত করতে দ্বিতীয় একটি ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজন করতে। ভারতেও একাধিক লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হয়। 

    তিনি আরও বলেন, আমরা চাই আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগ পাক, দেশের প্রতিটি মাঠ যেন ক্রিকেটে ভরা থাকে। খেলার ঘাটতি না থাকলে স্বাভাবিকভাবেই নতুন ক্রিকেটার উঠে আসবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন