বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
  • আর্জেন্টিনার বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত

    আর্জেন্টিনার বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের জুনে শুরু হওয়ার আগ পর্যন্ত তাদের আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। তবে দলের প্রস্তুতি ধরে রাখতে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের ফর্মে থাকা নিশ্চিত করতে আর্জেন্টিনা কিছু প্রীতি ম্যাচ খেলবে। লাতিন ফুটবল জায়ান্ট দল ইতিমধ্যেই অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। এই প্রীতি ম্যাচগুলো আলবিসেলেস্তেরার খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের আগে নিজেদের দক্ষতা যাচাই ও নতুন কৌশল পরীক্ষা করার সুযোগ হবে।

    যার প্রথমটিতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দলটির বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তোরিকো। বিশ্বকাপ ভেন্যু যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল।

    গত শুক্রবার (৫ আগস্ট) বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জয় পায় তারা।

    আসন্ন অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথম দিকে আর্জেন্টিনার চীন সফরের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এরপর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জেগেছিল। কিন্তু দলটির সঙ্গে চুক্তিগত সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতেই প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তোরিকোকে বেছে নিলো তারা।

    দুই প্রীতি ম্যাচের সূচিও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ১০ অক্টোবর, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এই ভেন্যুতেই ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল তারা।

    আর দ্বিতীয় ম্যাচ হবে ১৩ অক্টোবর, শিকাগোর সোলজার ফিল্ডে। সেই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পুয়ের্তোরিকোর। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫৭তম। এরপর নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফর করবে লিওনেল মেসিরা। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে লুয়ান্ডা (অ্যাঙ্গোলার রাজধানী) এবং কেরালায় (ভারত) ম্যাচ খেলবে তারা। তবে এই দুই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন