শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ট্রাম্পের হুমকির জবাবে মাদুরো ডাক সংলাপে

    ট্রাম্পের হুমকির জবাবে মাদুরো ডাক সংলাপে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন বাহিনীর জন্য ভেনেজুয়েলার যুদ্ধবিমান বিপজ্জনক হলে গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাল্টা হুমকি না দিয়ে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনকে সংলাপের আহ্বান জানিয়েছেন। খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    চলতি সপ্তাহে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলান একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় ১১ জন মাদক পাচারকারী নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরপর পেন্টাগন দাবি করে, ভেনেজুয়েলার যুদ্ধবিমান তাদের যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেছে, যা ‘মারাত্মক উসকানিমূলক’।

    এরপর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিএনএন এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প। এরই মধ্যে তিনি পুয়ের্তো রিকোতে অন্তত ১০টি এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
     
    ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের এমন নাটকীয় সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে বলেও কেউ কেউ মনে করছেন। যদিও এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন ট্রাম্প।

    শুক্রবার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় যে, আমেরিকা ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করার চেষ্টা করছে কিনা, তখন জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সে বিষয়ে কথা বলছি না, বরং আমরা এই সত্য নিয়ে কথা বলছি যে সেখানে একটি নির্বাচন হয়েছিল যা খুব অদ্ভুত ছিল।’
     
    ট্রাম্প এরপর ভেনেজুয়েলার যুদ্ধবিমানের কথা উল্লেখ করে হুমকি দিয়ে বলেন, ‘যদি তারা আমাদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে, তবে সেগুলোকে গুলি করে নামানো হবে।’
     
    ট্রাম্পের এই বক্তব্যের পর ভেনেজুয়েলার রেডিও ও টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেন, ‘আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে, তা কোনোভাবেই সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে ইচ্ছুক, তবে তা হতে হবে সম্মান ও মর্যাদার ভিত্তিতে।’

    এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির জবাবে মাদুরো তার দেশকে ‘জাতীয় ভূখণ্ড রক্ষায় সশস্ত্র সংগ্রামের’ জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন। তিনি ভেনেজুয়েলার প্রায় ৩ লাখ ৪০ হাজার নিয়মিত সেনা এবং আট লাখের বেশি রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন