শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • গ্র্যাব ও গোজেকের মাধ্যমে ইন্দোনেশিয়ার বিক্ষোভে সমর্থন দেখাচ্ছেন মানুষ

    গ্র্যাব ও গোজেকের মাধ্যমে ইন্দোনেশিয়ার বিক্ষোভে সমর্থন দেখাচ্ছেন মানুষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহত এক ডেলিভারি রাইডারের মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মানুষ জাকার্তাসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে গ্র্যাব ও গোজেক অ্যাপ ব্যবহার করে খাবারের অর্ডার দিচ্ছেন আন্দোলনের প্রতি সংহতি জানাতে। অর্ডারকৃত খাবারগুলো ডেলিভারি রাইডাররা নিজেদের কাছে রেখে দিচ্ছেন বা সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

    গত সপ্তাহে ২১ বছর বয়সী গোজেক চালক আফফান কুরনিয়াওয়ান বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িচাপায় নিহত হন। ওই ঘটনার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারি ভবনে অগ্নিসংযোগসহ সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন।

    এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে #SEAblings নামে একটি হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ ইন্দোনেশিয়ার বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। মূলত খাবার অর্ডার করে ডেলিভারি রাইডারদের উৎসাহ ও সহায়তা করার দিকেই জোর দেওয়া হচ্ছে।

    ফিলিপাইনের সেবু দ্বীপের বাসিন্দা ৩৪ বছর বয়সী তারা বিবিসিকে বলেন, আমি সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে ভ্রমণ করেছি, ইন্দোনেশিয়াতেও গিয়েছিলাম। ওখানকার মোটরসাইকেল চালকরা সবসময় বন্ধুসুলভ। তাই মনে হয়েছে, তাদের সাহায্য করতে হবে। এখন একমাত্র উপায় খাবার পাঠানো। ফিলিপিনোদেরও এই উদ্যোগে যুক্ত হতে তিনি তাগালগ ভাষায় একটি নির্দেশনা ফেসবুকে পোস্ট করেছেন।

    মালয়েশিয়ার ২১ বছর বয়সী শিক্ষার্থী আয়মান হরিজ মুহাম্মদ আদিব বলেন, তিনি ইন্দোনেশিয়ার মানুষের ঐক্য ও সাহস দেখে অনুপ্রাণিত হয়েছেন। তারা প্রমাণ করেছে যে সাধারণ মানুষেরও ক্ষমতা আছে। যখন অন্যায় বাড়ে, তখন একসঙ্গে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলে।

    ইন্দোনেশিয়ার পশ্চিম জাকার্তার এক ডেলিভারি রাইডার তৌফিক সম্প্রতি সিঙ্গাপুর থেকে পাঠানো খাবারের অর্ডার পেয়েছেন। তিনি বলেন, বিক্ষোভ শুরুর পর থেকে অর্ডার অনেক কমে গেছে। তাই এই সহায়তা আমাদের জন্য খুব দরকারি। খাবারও পাওয়া গেলো, আবার সহমর্মিতাও পেলাম।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ডেলিভারি চালক কান্নায় ভেঙে পড়েছেন ও সিঙ্গাপুরের এক অর্ডারকারীকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলেন, আজ অনেকেই এমন অর্ডার দিয়েছেন, যেখানে লেখা ছিল খাবার পৌঁছে না দিয়ে চালকেরা নিজেরাই খেয়ে নিন বা ভাগ করে নিন। আমি এখন আমার খাবার সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেবো।

    গ্র্যাব জানিয়েছে, ইন্দোনেশিয়ার বাইরে বিশেষত দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া থেকে অর্ডারের পরিমাণ বেড়েছে। যদিও মোট কতজন এতে অংশ নিয়েছেন, তা স্পষ্ট নয়।

    প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার সড়কে প্রায় ১৫ লাখ ফুলটাইম ও পার্টটাইম ডেলিভারি চালক রয়েছেন। তারা সবুজ ইউনিফর্ম পরে গ্র্যাব ও গোজেকের হয়ে খাবার, মুদি সামগ্রী বা যাত্রী পরিবহন করেন।

    গত ২৫ আগস্ট জাকার্তায় প্রথম বড় বিক্ষোভ হয়। সংসদ সদস্যদের বাড়তি ভাতা ও বাড়ি ভাড়ার বরাদ্দ নিয়ে ক্ষোভ থেকে আন্দোলন শুরু হয়। তবে আফফান কুরনিয়াওয়ানের মৃত্যু আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেয়। পরে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও পুলিশপ্রধান দুঃখপ্রকাশ করেন ও কিছু ভাতা কমানোর ঘোষণা দেন। তবু বিক্ষোভ থামেনি। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারীর নেতৃত্বে রাজধানীতে বড় সমাবেশ হয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন