বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

    আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর পর আফগানিস্তান ফের কেঁপে উঠেছে শক্তিশালী ভূমিকম্পে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশটিতে ৬.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে নতুন ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

    জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, নতুন ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

    দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম মিন্ট জানায়, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মির এবং আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা বেশি হওয়ায় সেখানকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে যান। ভারতে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

    এর আগে, ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৩ হাজার ৬০০ জন। ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে। এতে হাজার হাজার মানুষ খোলাস্থানে থাকছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন