বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj

আফগানিস্তানে আবারও ভূমিকম্প, মৃত্যুহার বাড়ছে

আফগানিস্তানে আবারও ভূমিকম্প, মৃত্যুহার বাড়ছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালেই ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে, যা প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মৃত্যু ও ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

এর দুই দিন আগে দেশটিতে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। নতুন কম্পনের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে চলমান উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের কারণে আরও পাহাড় ধসে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ১২৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ হাজার ৪০০টি বাড়ি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পে যেসব ঘর আংশিকভাবে টিকে ছিল, মঙ্গলবারের ভূমিকম্পে সেগুলোও ভেঙে পড়েছে। দুই দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তাকারীরা।


নতুন কাগজ/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন