শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • অফিস রোমান্সে জড়িত, নেসলের সিইও বরখাস্ত

    অফিস রোমান্সে জড়িত, নেসলের সিইও বরখাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুইস খাদ্য ও পানীয় সংস্থা নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্সকে  বরখাস্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়, কারণ তিনি অধস্তন এক কর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের অভিযোগে জড়িত ছিলেন।

    নেসপ্রেসো কফি ক্যাপসুল এবং কিটক্যাট চকোলেট বারের মালিকানাধীন বহুজাতিক সংস্থাটি জানায়, তদন্তের পর ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়।

    এক বিবৃতিতে কোম্পানিটি আরও জানায়, একজন অধস্তন কর্মীর সাথে অপ্রকাশিত প্রেমের সম্পর্কের তদন্তের পর, দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় ফ্রেইক্সকে। তার কর্মকাণ্ড নেসলের ব্যবসায়িক আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও জানায় সুইস কোম্পানি।
     
    দ্রুত পদক্ষেপ হিসেবে, কোম্পানির একজন উদীয়মান কর্মকর্তা ফিলিপ নাভ্রাটিল ফ্রেইক্সের স্থলাভিষিক্ত হন।
     
    কোম্পানির চেয়ারম্যান পল বাল্ক এবং প্রধান স্বাধীন পরিচালক পাবলো ইসলার তত্ত্বাবধানে একটি তদন্তের পর এই সিদ্ধান্ত নেয় বোর্ড।
     
    বাল্ক এক বিবৃতিতে বলেন, এটি একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। নেসলের মূল্যবোধ এবং সুশাসন আমাদের কোম্পানির শক্তিশালী ভিত্তি। আমি লরেন্টকে তার বছরের পর বছর ধরে সেবার জন্য ধন্যবাদ জানাই।  

    কোম্পানির একজন অভিজ্ঞ কর্মী, ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলেতে যোগদান করেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত ফার্মের ইউরোপীয় কার্যক্রম পরিচালনা করেন, ২০০৮ সালে শুরু হওয়া সাবপ্রাইম এবং ইউরো সংকটের মধ্য দিয়ে তাদের নেতৃত্ব দেন।
     
    সিইও হিসেবে পদোন্নতির আগে তিনি ল্যাটিন আমেরিকা বিভাগের প্রধান ছিলেন।
     
    এই ঘটনা প্রতিষ্ঠানটির জন্য সর্বশেষ ধাক্কা, যারা মহামারীর পর থেকে অসম পারফরম্যান্সের পর তাদের শেয়ারের দামের ধারাবাহিক পতন কাটিয়ে উঠতে লড়াই করে আসছে।
     
    নেসলে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তাদের সিইও পরিবর্তন করল। এখন ফ্রিক্সের সম্পর্কের কেলেঙ্কারি কোম্পানিটিকে নতুন করে অস্থিরতার মধ্যে ফেলেছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন