সাবেক স্পিকার হত্যায় কিয়েভের রাশিয়াকে অভিযুক্ত করার দাবি

কিয়েভ সন্দেহ করছে, ইউক্রেন পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিইয়ের হত্যাকাণ্ডে রাশিয়া যুক্ত থাকতে পারে। সোমবার (০১ সেপ্টেম্বর) এ বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় পুলিশের প্রধান ইভান ভিহিভস্কি। খবর আল আরাবিয়ার।
তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আমরা জানি এই হত্যাকাণ্ড কোনোভাবেই আকস্মিক নয়। এর সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে। প্রত্যেকেই আইনের আওতায় জবাবদিহি করবে।”
শনিবার পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পারুবি। দেশটির পশ্চিমাঞ্চলের লিভিভ শহরে শনিবার তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানান সরকারি কর্মকর্তারা।
এখন পর্যন্ত যাচাই না করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কুরিয়ারকর্মীর পোশাক পরা একজন বন্দুকধারী সড়কে পারুবির দিকে এগিয়ে আসছেন। পরে তাকে গুলি করে অস্ত্র হাতে পারুবির পেছন দিয়ে হেঁটে চলে যান তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে একটি ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। নিহত সাবেক স্পিকারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
দৈএনকে/ জে. আ