শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর নিশ্চিত

    রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর নিশ্চিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারতের সফরে আসবেন। ক্রেমলিনের শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ সফরের পেছনে অন্যতম কারণ হিসেবে রাশিয়া থেকে ভারতের তেলের বড় অর্ডারকে উল্লেখ করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর দিল্লি-মস্কোর সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন সোমবার চীনে আঞ্চলিক এক সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠকে ডিসেম্বরের ভারত সফরের প্রস্তুতির বিষয়েও আলোচনা হবে।

    ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার রপ্তানি ব্যাহত হলেও দেশটি ভারত ও চীনের মতো বাজারে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। এতে তাদের কয়েকশ’ কোটি ডলারের আয় অব্যাহত রয়েছে।

    রাশিয়া ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। সোভিয়েত আমল থেকেই দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

    ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকেই তার বিদেশ সফর সীমিত হয়ে গেছে। তবে ভারত আইসিসির সদস্য নয়, তাই পুতিনকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা তাদের নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন