শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • ভারত কোনো পুশব্যাক করেনি, আসা হচ্ছে স্বেচ্ছায়: বিএসএফ

    ভারত কোনো পুশব্যাক করেনি, আসা হচ্ছে স্বেচ্ছায়: বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের যৌথ ব্রিফিংয়ে বিএসএফ মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী বলেন, সীমান্ত অতিক্রমকারী ব্যক্তিরা স্বেচ্ছায় বাংলাদেশে প্রবেশ করছেন। তিনি আরও জানান, “লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনও গুলি ব্যবহার করে না।” সম্প্রতি পুশইন ও সীমান্তে হত্যার ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

    বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সীমান্ত সম্মেলনে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে যে, কেউ ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করলে তাকে বিজিবির কাছে হস্তান্তর করতে হবে। এছাড়া, গত ১৫ বছর ধরে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে এবং চলতি বছরের কিছু ঘটনার কারণে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়েছে বলে তারা জানিয়েছে।

    ৪ দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নেয়। বাংলাদেশ দলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধিদলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ হাইকমিশনের কর্মকর্তারাও ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন