চকবাজারে অস্ত্রধারী সন্ত্রাসী আটক, পুলিশের কাছে হস্তান্তর
.jpg)
রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে ৪ বীরের একটি বিশেষ টহল দল। এর মধ্যে একজনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিট ঘটিকায় চকবাজার থানাধীন ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন খাজী দেওয়ান-১ম লেন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে সেনা টহল দল। পরে তাদের ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
ক্যাম্প সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মধ্যে মো. শুভ (পিতা: মৃত আলম মিয়া, মাতা: মৃত শিরিন বেগম, ঠিকানা: নুরফাতে লাইন, চকবাজার) নামের এক যুবককে সন্দেহভাজন অস্ত্র মামলায় আটক দেখানো হয়।
এরপর রাত ১০টা ৩০ মিনিট ঘটিকায় গ্রেপ্তারকৃত শুভকে যথাযথ প্রক্রিয়ায় চকবাজার থানার এসআই আরিফ মাহমুদের কাছে হস্তান্তর করা হয়। অপর আটক ব্যক্তিকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনা টহল দল ও পুলিশের এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।