বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • হুতির একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলবাসী

    হুতির একযোগে  ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলবাসী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইসরায়েল। শুক্রবার (২২ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের আকাশে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা চালানো হুতি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। একইসঙ্গে আকাশেই ধ্বংস করা হয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার ধ্বংসাবশেষ পড়ে জনপদে।

    আইডিএফ জানিয়েছে, ঘটনাগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষেপণাস্ত্রের টুকরো জনপদের কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি করেছে।

    হামলার পরপরই গাজা উপত্যকা এবং মিশরের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, তারা সফলভাবে বাধা দেয়ার আগে এটি ভূপাতিত করার জন্য বেশ কয়েকবার প্রচেষ্টা চালায়।

    ফুটেজে দেখা গেছে, দক্ষিণ ইসরায়েলের উপর দিয়ে ড্রোনটি আকাশে থাকা অবস্থায় বিস্ফোরিত হচ্ছে এবং একটি যুদ্ধবিমান ড্রোনটির পাশ দিয়ে চলে গেছে।

    পরে রাত ৯টার কিছুক্ষণ আগে, একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বাহিনী। এরপরই মধ্য ইসরায়েলের বেশিরভাগ অংশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ওই সময় ঐতিহ্যবাহী খাবার শাব্বাত খাওয়ার জন্য খোলা জায়গায় ছিলেন অনেক ইসরায়েলি।

    এক বিবৃতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীটি দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত করেছে। ইসরায়েলে দুটি ড্রোন নিক্ষেপ করারও দাবি করেছে তারা। এর আগে রোববার বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল গোষ্ঠীটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন