বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইউক্রেনকে সেনা সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

    ইউক্রেনকে সেনা সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে সরাসরি সহায়তা দেওয়ার জন্য বা দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কোনো সেনা মোতায়েন করবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতি আগামীতেও অপরিবর্তিত থাকবে।

    বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বলে এক প্রতিবেদনে দাবি করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সেনা পাঠাতে আগ্রহী হতে পারে, তবে যুক্তরাষ্ট্র এ পথে হাঁটবে না। এতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি।

    ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে সেনা পাঠাবে? জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন, না, তা হবে না। প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের সেই আশ্বাস দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা। আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি।

    এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। আমি সোমবার (১৮ আগস্ট) পুতিনকে ফোন করেছি ও আশা করি, তার আচরণ ভালো হবে। যদি না হয়, তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি জেলেনস্কি যা করার দরকার, তা করবেন। তবে আলোচনায় তাকে অবশ্যই নমনীয় হতে হবে। আমি বলব না যে জেলেনস্কি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন