বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রাশিয়া ইউক্রেনকে হস্তান্তর করলো এক হাজার নিহত সেনার দেহ

    রাশিয়া ইউক্রেনকে হস্তান্তর করলো এক হাজার নিহত সেনার দেহ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিরতির আলোচনার সময় রাশিয়া ইউক্রেনকে এক হাজার নিহত সেনার দেহাবশেষ হস্তান্তর করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি। একইসঙ্গে মস্কো ইউক্রেন থেকে ১৯ জন নিহত সেনার দেহও গ্রহণ করেছে।

    মঙ্গলবার (১৯ আগস্ট) তুরস্কে কিয়েভের সঙ্গে আলোচনার সময় মস্কোর প্রধান আলোচক মেডিনস্কি টেলিগ্রামে জানান, “ইস্তাম্বুল চুক্তি অনুযায়ী এই দেহাবশেষ কিয়েভে ফেরত পাঠানো হয়েছে।”

    ইউক্রেনের যুদ্ধবন্দিদের চিকিৎসার জন্য সমন্বয় সদর দপ্তরও নিশ্চিত করেছে যে রাশিয়ার কাছ থেকে এক হাজার সেনার মরদেহ গ্রহণ করেছে তারা। এই বিনিময়টি ঘটলো আলাস্কার অ্যাঙ্কোরেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের কয়েকদিন পর।

    এর আগে গত জুনের শুরুতে ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের দ্বিতীয় দফা আলোচনার সময় মানবিক ইঙ্গিত হিসেবে কিয়েভের ছয় হাজারেরও বেশি সেনার দেহাবশেষ ফেরত পাঠানোর প্রস্তাব দেয় মস্কো। সে অনুযায়ী দেহাবশেষ পরবর্তী সপ্তাহগুলোতে কয়েক ধাপে ইউক্রেনে পাঠানো শুরু হয়। বিনিময়ে রাশিয়া তার মোট ৭৯ জন নিহত সৈন্যের মৃতদেহ ফেরত পেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন