বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ‘এই যুদ্ধ থামানোই সবচেয়ে কঠিন’ : ট্রাম্পের মন্তব্য

    ‘এই যুদ্ধ থামানোই সবচেয়ে কঠিন’ : ট্রাম্পের মন্তব্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প, যেখানে শান্তি আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়।

    ট্রাম্প বলেন, ‘বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি। ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করাও সহজ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। তবু আমি আত্মবিশ্বাসী, আমরা সমাধান খুঁজে পাব।’

    তিনি আরও বলেন, ‘আজকের বৈঠক শেষ নয়। মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস, পুতিনও যুদ্ধ শেষ করতে চান।’

    যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ‘এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। আমরা যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তির পথে এগোতে চাই। কারণ শান্তিচুক্তিই স্থায়ী সমাধানের পথ।’

    ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব, খুব ভালো নিরাপত্তা দেব।’ তিনি আশা প্রকাশ করেন, ‘কিছু একটা ফল আসবে।’ ট্রাম্প আরও জানান, ইউরোপের সাতজন নেতাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন।

    জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি।’

    বৈঠকের সময় হোয়াইট হাউস থেকে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের মাত্র তিন দিন পরই জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

    ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক রয়টার্সকে জানান, ফোনালাপ শেষে আবারও বৈঠক শুরু হয়। ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করেছে, জানায় যে ট্রাম্প–পুতিনের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে।

    ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে যুদ্ধ বন্ধ, ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের স্থিতিশীলতা নিয়ে সরাসরি আলোচনা হয়।

    বৈঠকের আগে হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প জেলেনস্কিকে স্বাগত জানান। সাধারণত সামরিক পোশাকে দেখা গেলেও এবার কালো স্যুট–শার্টে হাজির হন জেলেনস্কি। তাকে দেখে ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের ভালোবাসি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন