বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রহস্যজনক বিস্ফোরণে রিয়াজানে নিহত ২০

    রহস্যজনক বিস্ফোরণে রিয়াজানে নিহত ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় গত সপ্তাহে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এছাড়া আরও ১৩৪ জন আহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

    রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানান, ওই বিস্ফোরণের সূত্রপাত হয় কারখানার ভেতরের একটি ওয়ার্কশপে হঠাৎ আগুন লাগার কারণে। তবে আগুন কীভাবে লাগলো বা কারখানাটিতে ঠিক কী উৎপাদন হতো, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি রাশিয়ার সরকারি গণমাধ্যম।

    সরকারি সূত্র শুধু আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে তথ্য দিয়েছে। স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থা টেলিগ্রামে পোস্ট করে জানায়, “১৮ আগস্ট পর্যন্ত এই জরুরি পরিস্থিতিতে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ১৩৪ জনের বেশি। এদের মধ্যে ৩১ জন রিয়াজান ও মস্কোর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, আর ১০৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।”


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন