শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • যুক্তরাষ্ট্রের ভারত সফর বাতিল, দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা স্থগিত

    যুক্তরাষ্ট্রের ভারত সফর বাতিল, দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের ২৫ থেকে ২৯ আগস্টের মধ্যে ভারত সফর বাতিল করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে, তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তার দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহার কারণেই এই পদক্ষেপ।

    ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার।

    ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনার আগে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এ ছাড়া আরও কিছু কারণে দেশ দুটির মধ্যে চুক্তি হলো না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন