বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রাশিয়ার প্রেসিডেন্টের পাশে পাশেই উড়ল মার্কিন বি-২ স্পিরিট

    রাশিয়ার প্রেসিডেন্টের পাশে পাশেই উড়ল মার্কিন বি-২ স্পিরিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলাস্কায় মার্কিন সেনাঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ–রিচার্ডসনের রানওয়ের ওপর রেড কার্পেটে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন শেষে পাশাপাশি হাঁটতে শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক তখনই তাদের মাথার উপরে উড়ে আসে একটি মার্কিন স্টেলথ বোমারু বিমান বি-২ স্পিরিট।

    শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্কোরেজে বহুল প্রতিক্ষীত বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান ট্রাম্প। আয়োজনে ছিল নজরকাড়া একটি বিমান মহড়া, যা কূটনৈতিক পরিবেশের মাঝেই সামরিক শক্তির একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

    পুতিনের অভ্যর্থনার অংশ হিসেবে তার মাথার উপর দিয়ে উড়ানো হয় একটি বি-২ স্টেলথ বোমারু বিমান। এর সঙ্গে ছিল চারটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং দুই পাশে রাখা ছিল দুটি এফ-২২ ফাইটার জেট।

    ২২ সেকেন্ডের ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, দুই প্রেসিডেন্ট যখন অ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে লাল গালিচার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তখনই বি-২ বোমারু বিমান এবং যুদ্ধবিমান তাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এসময় হাঁটার গতি মন্থর করে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকান ভ্লাদিমির পুতিন।

    বি-২ স্টেলথ বোমারু বিমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত ও ব্যয়বহুল সামরিক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। রয়টার্সের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি বি-২ বিমানের দাম প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। বিমানটি রাডারে খুবই কম দৃশ্যমান, ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম।

    মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এই মনুষ্যবাহী বোমারু বিমানটি পৃথিবীর যেকোনো প্রান্তে গোপনে প্রবেশ করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এটি পারমাণবিক এবং প্রচলিত অস্ত্র বহন করতে পারে।

    গত জুন মাসে বি-২ বিমান ব্যবহার করে ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হয়েছিল। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে চালানো সেই অভিযানে সাতটি বি-২ বিমান ৩৬ ঘণ্টা একটানা উড়ে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলে লক্ষ্যবস্তু ধ্বংস করে।

    আলাস্কার এলমেনডর্ফ ঘাঁটির দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, শীর্ষ বৈঠকের আগে দুটি বি-২ বোমারু বিমান ঘাঁটিতে উড়িয়ে আনা হয়। এফ-৩৫ যুদ্ধবিমানগুলো আসে কাছের আইলসন বিমান ঘাঁটি থেকে। এফ-২২ যুদ্ধবিমানগুলো এলমেনডর্ফ ঘাঁটিতেই মোতায়েন ছিল।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন