শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • উল্লাস-আনন্দে আফগানদের বিশেষ দিন ১৫ আগস্ট

    উল্লাস-আনন্দে আফগানদের বিশেষ দিন ১৫ আগস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বড় ধরনের উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে ১৫ আগস্ট উদযাপন করেছেন আফগানিস্তানের মানুষ। ঠিক চার বছর আগে এই দিনে সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এর ফলে দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান থেকে পশ্চিমা দেশের সেনারা সরে যেতে বাধ্য হয়।

    আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ শনিবার (১৬ আগস্ট) জানিয়েছে, গতকাল সকাল থেকে রাজধানী কাবুলে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এ সময় ইসলামিক সরকারের সাদা রঙের কালিমা খচিত পতাকা নিয়ে আসেন তারা।

    সাধারণ মানুষের পাশাপাশি আফগান সেনাবাহিনীর সদস্যদেরও দিনটি উদযাপন করতে দেখা যায়।

    বশির আহমেদ নামে ময়দান ওয়ার্দাকের এক বাসিন্দা বলেছেন, “আমি খুব খুশি ২০ বছর পর, আমরা ইসলামিক আমিরাতের শাসনের চতুর্থ বর্ষ উদযাপন করছি। আমরা এ দিনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। আমি এ দিনের জন্য অনেক খুশি। এমনকি ঈদেও আমি এতটা খুশি ছিলাম না।”

    কাবুলের বাসিন্দা নাসরুল্লাহ নাসরাত বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের বার্তা হলো, ইসলামিক আমিরাত সরকার যেন পুরো দেশ শাসন করতে পারে। বিশ্বের অন্যান্য দেশ রাজনৈতিক দ্বন্দ্ব বাদ দিয়ে ইসলামিক সরকারকে যেন স্বীকৃতি দেয় এবং আফগান জাতিকে সহায়তা করে।”

    গতকাল বিকেলের দিকে আফগান বিমানবাহিনীর বিমান রাজধানী কাবুলের ওপর চক্কর দেয়। এ সময় রাজধানীর আকাশে বিমান থেকে রঙ ছিটানো হয়। এছাড়া আফগান পাইলটরা বিভিন্ন কসতর প্রদর্শন করেন।

    পাকতিয়ার বাসিন্দা মোহাম্মদ নাবি বলেন, “আফগানরা এক হয়েছে এবং সবাই খুশি। এটি অনেক খুশির দিন।”

    আজমাল নামে অপর এক ব্যক্তি বলেন, “এদিন, আফগানিস্তান যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছিল।”

    নিজেদের শাসনের চার বছর পূর্তিতে তালেবান সরকার হেলিকপ্টার থেকে অন্তত ছয়টি জায়গায় ফুল ছিটায়। তবে এসব জায়গায় নারীদের যাওয়া নিষেধ করা হয়।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন