বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় সেনা প্রাণহানি

    পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় সেনা প্রাণহানি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উরি সেক্টরে সংঘটিত হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তসংলগ্ন এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলমান গোলাগুলির সময় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

    ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায়, ১২ আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না; হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়।

    ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি।

    গত এপ্রিলে পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মির সীমান্তে এটিই প্রথম কোনও উত্তেজনার ঘটনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন