বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • লন্ডনে কূটনৈতিক বৈঠকে মুখোমুখি জেলেনস্কি ও স্টারমার

    লন্ডনে কূটনৈতিক বৈঠকে মুখোমুখি জেলেনস্কি ও স্টারমার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গতি আনতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার লন্ডনে পৌঁছাবেন। সেখানে তিনি মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাশিয়া–যুক্তরাষ্ট্রের আসন্ন আলাস্কা শীর্ষ বৈঠকের আগে এই আলোচনাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, সামরিক সহায়তা এবং আন্তর্জাতিক সমর্থন জোরদারের কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, জেলেনস্কি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ডাউনিং স্ট্রিটে পৌঁছাবেন। এর আগে বুধবার স্টারমার বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির এখন একটি “বাস্তবসম্মত” সুযোগ তৈরি হয়েছে।

    শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার একটি বিমানঘাঁটিতে সাক্ষাৎ করবেন। ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর এই প্রথম পুতিনকে পশ্চিমা মাটিতে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। ওই আক্রমণে ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

    রাশিয়ার বাড়তি সামরিক আক্রমণ এবং শুক্রবারের বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ না জানানো, উভয় বিষয়েই আশঙ্কা বেড়েছে যে ট্রাম্প ও পুতিন এমন এক চুক্তিতে পৌঁছাতে পারেন, যা ইউক্রেনকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন