বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধে হুঁশিয়ারি ইউরোপীয় দেশগুলোর

    ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধে হুঁশিয়ারি ইউরোপীয় দেশগুলোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি সব কূটনৈতিক উপায় ব্যবহার করবে। চলতি মাসে তেহরান যদি আলোচনায় না বসে, তবে দেশগুলো নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের হুমকি দিয়েছে।

    সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে এক যৌথ চিঠিতে স্পষ্ট এ বার্তা দেয় দেশ তিনটি। 

    চিঠিতে বলা হয়, পরমাণু কর্মসূচি ইস্যুতে তারা ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত। আগস্টের শেষ নাগাদ আলোচনায় বসা বা সময়সীমা না বাড়ালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।

    এর মধ্যে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে নানা অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বে প্রতিবছর পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়—যার বেশিরভাগই শিশু ও বয়স্ক। পরিস্থিতি মোকাবিলায় নিষেধাজ্ঞা-পীড়িত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

    গত কয়েক দশক ধরে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখে থেকেও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি সই করে তেহরান, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবেও অনুমোদিত হয়। 

    তবে ২০১৮ সালের মে মাসে ওয়াশিংটনের একতরফা সরে যাওয়া এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। পশ্চিমাদের অবরোধ ইরানের অগ্রযাত্রায় কিছুটা বাধা দিলেও দেশটিকে নিজস্ব প্রযুক্তি ও উচ্চতর বিজ্ঞানক্ষেত্রে স্বনির্ভরতার দিকে আরও এগিয়ে দিয়েছে বলে দাবি তেহরানের।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন