বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • স্বাধীনতা দিবস উদযাপনে করাচিতে দুর্ঘটনা, ফাঁকা গুলিতে নিহত ৩

    স্বাধীনতা দিবস উদযাপনে করাচিতে দুর্ঘটনা, ফাঁকা গুলিতে নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস শোকের ছায়ায় মোড়া। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশটি উদযাপন করছে স্বাধীনতার দিন। আগের রাতে করাচিতে আনন্দের আতশবাজি ও ফাঁকা গুলি ছুঁড়ে উদযাপন চলছিল। তবে এই উদযাপনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে, আর অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন আট বছরের মেয়ে শিশুও আছে।

    পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদসহ বেশ কয়েকটি এলাকায় মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।

    এসব ঘটনায় কমপক্ষে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদ জব্দ করা হয়েছে। হতাহতের ঘটনায় মামলাও হয়েছে।

    উল্লেখ্য, পাকিস্তানে প্রতি বছরই ফাঁকা গুলি চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে অনেকে। এর ফলে প্রাণহানি এবং আহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে। কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও তা বন্ধ হয়নি। গত বছর (২০২৪ সালে) করাচিতে একই ধরনের উদযাপনের সময় অগ্নিকাণ্ডে অন্তত ৯৫ জন আহত হন।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন