শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • লাম্পেদুসা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ২৬ নিহত, বহু নিখোঁজ

    লাম্পেদুসা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ২৬ নিহত, বহু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ডজনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

    বুধবার (১৩ আগস্ট) বার্তাসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, প্রায় একশ অভিবাসী নিয়ে নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাইকে অপর একটি ফাইবারগ্লাস নৌকায় স্থানান্তর করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেটি ডুবে যায়।

    ইতালির কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত হলেও সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার হওয়া ৬০ জনকে লাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

    লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো জানান, ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত এক দশকে এই রুটে প্রায় ২৪ হাজার ৫০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যাদের বেশিরভাগই তিউনিসিয়া ও লিবিয়া উপকূল থেকে ছোট নৌকায় যাত্রা করেছিলেন।

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, “আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, শুধু উদ্ধার অভিযান যথেষ্ট নয়; মানব পাচার ও অবৈধ অভিবাসনের মূল কারণ মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।” তিনি মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন