শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • অপব্যবহার রুখতে হোয়াটসঅ্যাপের পদক্ষেপ, জুনে ৯৮ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ

    অপব্যবহার রুখতে হোয়াটসঅ্যাপের পদক্ষেপ, জুনে ৯৮ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, অপব্যবহার ও ক্ষতিকর কার্যকলাপ ঠেকাতে ২০২৫ সালের জুন মাসে ভারতে প্রায় ৯৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।এর মধ্যে প্রায় ১৯ লক্ষ ৭৯ হাজার অ্যাকাউন্ট এমন ব্যবহারকারীর অভিযোগ ছাড়াই বন্ধ করা হয়েছে।

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দেওয়া অভিযোগের ভিত্তিতেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জুনে ২৩,৫৯৬টি অভিযোগ জমা পড়েছিল, যাদের মধ্যে ১,০০১টি অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে নতুন অ্যাকাউন্ট নিষিদ্ধ করা, পাশাপাশি আগে নিষিদ্ধ হওয়া কিছু অ্যাকাউন্ট পুনরুদ্ধারও করা হয়েছে।

    অ্যাকাউন্ট নিষিদ্ধকরণের পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরণের সাপোর্ট প্রদান করেছে, যেমন অ্যাকাউন্ট সাপোর্ট, প্রোডাক্ট সাপোর্ট এবং সেফটি ইস্যুতে সহায়তা। অভিযোগের মধ্যে ১৬,০৬৯টি মামলায় ৭৫৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

    হোয়াটসঅ্যাপের অপব্যবহার শনাক্তকরণ তিনটি ধাপে কাজ করে:

     

    ১. অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময়

    ২. বার্তা প্রেরণের সময়

    ৩. ব্যবহারকারীর রিপোর্ট ও ব্লকের মাধ্যমে

     

    সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিকারক কার্যকলাপ শুরু হওয়ার আগেই তা বন্ধ করা তাদের প্রধান লক্ষ্য। ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে থাকে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, নির্বাচনী অখণ্ডতা রক্ষায় বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতাও করছে তারা।

    অন্যদিকে, গত মাসে হোয়াটসঅ্যাপ ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য নতুন দুটি ফিচার চালু করেছে স্ট্যাটাস অ্যাডস এবং প্রোমোটেড চ্যানেলস। স্ট্যাটাস অ্যাডস মূলত ইনস্টাগ্রাম স্টোরি অ্যাডের মতো কাজ করবে, যেখানে ব্যবসায়ীরা পেইড কন্টেন্ট স্ট্যাটাসে প্রচার করতে পারবে। তবে স্পষ্টভাবে ‘স্পনসরড’ লেবেল দেখানো হবে যাতে ব্যবহারকারীরা বুঝতে পারেন এটি একটি বিজ্ঞাপন।

    আপনার অ্যাকাউন্ট নিরাপদ আছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তা সেটিংস চেক করা এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলাই শ্রেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন