বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • প্রেমের সম্পর্কের কারণে নিজের বোন ও তার প্রেমিককে হত্যা

    প্রেমের সম্পর্কের কারণে নিজের বোন ও তার প্রেমিককে হত্যা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২৫ বছর বয়সী এক যুবক তার বোন ও তার প্রেমিককে হত্যা করেছে। পুলিশ জানায়, বোনের প্রেমের সম্পর্ক বড় ভাই মেনে নিতে পারেনি, যার ফলে রাগান্বিত হয়ে তিনি এই নির্মম ঘটনাটি ঘটিয়েছেন।

    স্থানীয়রা জানান, ১৮ বছর বয়সী তরুণী চার মাস আগে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। পরে পরিবারের অনুরোধে তারা ফিরে আসে এবং দুই পরিবার মাঝে কিছুটা সমঝোতা হয়। কিন্তু সম্প্রতি আবার তাদের যোগাযোগ শুরু হলে বড় ভাই ক্ষুব্ধ হয়ে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে হত্যা পরিকল্পনা করে।
    ৭ আগস্ট ভাই তার বোনের প্রেমিককে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। 

    এরপর ১০ আগস্ট রাখি বন্ধন উদযাপনের দিন বোনকে বাড়ি থেকে বের করে নিয়ে নির্জন স্থানে হত্যা করে। পরে তার মরদেহ মাথা কামানো অবস্থায় পাওয়া যায়। দু’টি হত্যাকাণ্ডেই বড় ভাই অরবিন্দ ও তার বন্ধু প্রকাশের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মেলায় পুলিশ তাদের দু’জনকে গ্রেপ্তার করে। ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন