শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়িয়ে দিল ভারত

    বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়িয়ে দিল ভারত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন নীতি রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে। এর ফলে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির বাতাস বইছে।

    দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশিদের যাতায়াত সীমিত থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন অসংখ্য ভারতীয় ব্যবসায়ী। বিশেষত কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লিতে বাংলাদেশি রোগী ও পর্যটক নির্ভর ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছিল। অনেকেই জীবিকা বদলাতে বাধ্য হয়েছিলেন।

    আগে প্রতি বছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসার উদ্দেশ্যে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসানীতির জটিল করে ভারত। আর এ সিদ্ধান্তেই বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। এর ফলে হাসপাতাল, হোটেল, পরিবহন, খুচরা বাজার, এমনকি মুদ্রা বিনিময় ব্যবসাও ক্ষতির মুখে পড়ে।

    এবার ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় আশা করা হচ্ছে, বাংলাদেশি রোগী ও ভ্রমণকারীর সংখ্যা দ্রুত বাড়বে। ভারতীয় হাসপাতাল মালিকরা বলছেন, এই পরিবর্তন তাদের ব্যবসায় নতুন প্রাণ সঞ্চার করবে। একই প্রত্যাশা জানাচ্ছেন হোটেল ব্যবসায়ী, পোশাক ও খাদ্যপণ্য বিক্রেতা, পরিবহন উদ্যোক্তা ও অন্যান্য খাতের ব্যবসায়ীরাও।

    ধর্ম, রাজনীতি ও দ্বন্দ্ব ভুলে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন অটুট থাকে এমনটাই আশা করছেন সবাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন