শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • গাজায় তীব্র হামলার মাধ্যমে যুদ্ধ দ্রুত সমাপ্তির লক্ষ্য নেতানিয়াহুর

    গাজায় তীব্র হামলার মাধ্যমে যুদ্ধ দ্রুত সমাপ্তির লক্ষ্য নেতানিয়াহুর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার অবশিষ্ট হামাস ঘাঁটিগুলোতে নতুন সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণা করেছেন। রবিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই অভিযান যুদ্ধ দ্রুত সমাপ্তির সবচেয়ে কার্যকর উপায় হবে।

    নেতানিয়াহু জানান, এই অভিযান অল্প সময়ের মধ্যেই শুরু হবে এবং এর উদ্দেশ্য গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শিবিরে থাকা দুই হামাস ঘাঁটি ধ্বংস করা। এ ছাড়া, বেসামরিকদের সরিয়ে নিতে নিরাপদ করিডর ও সেফ জোন তৈরি করা হবে। বর্তমানে গাজার ৭০-৭৫ শতাংশ এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

    তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য গাজা দখল নয়, বরং এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়। আমরা যুদ্ধ জয় করব — অন্যদের সমর্থন থাকুক বা না থাকুক।’

    নেতানিয়াহুর এই ঘোষণার পর দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। শনিবার (৯ আগস্ট) তেল আবিবে হাজারো মানুষ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। 

    জোয়েল ওবোদোভ নামে এক প্রতিবাদকারী বলেন, 'এই পরিকল্পনাও ব্যর্থ হবে। এটি আমাদের বন্দীদের জীবনকে হুমকির মুখে ফেলবে এবং আরও সৈন্যের প্রাণ যাবে।'         

    রোববার (১০ আগস্ট) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেন, 'ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় আরও বিপর্যয় ঘটবে। পুরো অঞ্চলজুড়ে প্রভাব ফেলবে এবং আরও মানুষ বাস্তু-চ্যুত, নিহত ও ধ্বংসের মুখে পড়বে।'  

    এদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা নতুন পরিকল্পনার সমালোচনা করেছেন। 

    অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, 'এই পরিকল্পনা একটি 'সংকীর্ণ-হৃদয়ের' প্রতিফলন। এটি ইসরায়েলের চূড়ান্ত বিজয়ের লক্ষ্য নিয়ে নয়।'   

    এছাড়াও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির বলেন, ‘আমরা পুরো গাজা চাই। স্থানান্তর ও উপনিবেশ চাই। এই পরিকল্পনা আমাদের সৈন্যদের বিপদে ফেলবে না।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন