বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতির পথে অস্ট্রেলিয়ার ঘোষণা

    জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতির পথে অস্ট্রেলিয়ার ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তাদের দেশ।

    সোমবার (১১ আগস্ট) ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। আমরা এই অধিকারকে বাস্তবে রূপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব।’

    দ্বি রাষ্ট্র সমাধানের গতি ত্বরান্বিত করতে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তার অভিযোগ, ইসরাইল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। গাজার পরিস্থিতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ আশঙ্কাকেও ছাড়িয়ে গেছে।

    ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে আলবানিজ বলেন, এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো ভূমিকা না থাকা, গাজার সামরিকীকরণ এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।

    আলবানিজ বলেন, গত দুই সপ্তাহে তিনি এ বিষয়ে ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন