বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পাকিস্তান ডুবলে বিশ্বও কাঁপবে— আসিম মুনিরের মন্তব্য

    পাকিস্তান ডুবলে বিশ্বও কাঁপবে— আসিম মুনিরের মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে অবস্থান করে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে, তবে ‘অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে’।— খবর এনডিটিভি

    ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজনে গ্র্যান্ড হায়াত হোটেলে এক নৈশভোজে এই মন্তব্য করেন মুনির। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার একটি বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ফ্লোরিডায় গিয়েছিলেন তিনি।

    ওই অনুষ্ঠানে আসিম মুনির বলেন, সিন্ধু নদীর উপর ভারত বাঁধ দিলে তাও ধ্বংস করবে পাকিস্তান। পেহেলগাম হামলার পর এই চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। তিনি বলেন, যদি ভারত এই চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান ‘১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেবে’।

    পাকিস্তানের এই সেনাপ্রধান পেহেলগামের ঘটনায় যুদ্ধের ফলে ভারতের ক্ষয়ক্ষতি না প্রকাশ করা নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘ভারতীয়দের উচিত তাদের পরাজয় মেনে নেওয়া।’ তিনি আরও বলেন, যদি ভারত তাদের ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করে, তবে পাকিস্তানও ক্ষয়ক্ষতির তথ্য জনসমক্ষে আনতে রাজি।

    মুনির তার বক্তব্যে সামরিক বাহিনীকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘যুদ্ধ যেমন শুধু জেনারেলদের জন্য নয়, তেমনি রাজনীতিও শুধু রাজনীতিবিদদের জন্য নয়।’

    ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়েও মন্তব্য করেন পাকিস্তানের সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমাদের সাফল্যের আসল কারণ হলো আমরা কৃপণ নই। কেউ ভালো কাজ করলে আমরা তাদের প্রশংসা ও তারিফ করি। এই কারণেই আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলাম।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন