শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ভবন ধসে আটকা পড়েছেন অনেকে

    তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ভবন ধসে আটকা পড়েছেন অনেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের নিকটবর্তী এই প্রদেশে কম্পন অনুভূত হয়।

    রয়টার্স ও টিআরটি গ্লোবালের প্রতিবেদনে জানানো হয়, দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে—ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর তথ্যমতে, এর মাত্রা ছিল ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।

    কেন্দ্রস্থল বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়ে ছয়জন বাসিন্দা আটকা পড়েন। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

    দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আফাদের জরুরি দল ইস্তাম্বুল ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন