বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • কুয়েত থেকে পর্যটন ভিসায় নতুন সুখবর

    কুয়েত থেকে পর্যটন ভিসায় নতুন সুখবর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত পর্যটকদের জন্য সুখবর দিয়েছে। দেশটি জিসিসি অঞ্চলের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করার ঘোষণা করেছে, যা ভ্রমণকে আরও সহজ ও দ্রুততর করবে।

    রোববার (১০ আগস্ট) সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি সরকারি গেজেট কুয়েত আলিয়ুম-এ প্রকাশিত হয়েছে।

    আরও উল্লেখ করা হয়, জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ছয় মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল) পেতে পারবেন।

    নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পর্যটকদের আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। আগমনের সঙ্গে সঙ্গেই ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন