শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • তুরস্কের আহ্বান: গাজা দখল রোধে মুসলিম বিশ্বে ঐক্য গড়ে তুলুন

    তুরস্কের আহ্বান: গাজা দখল রোধে মুসলিম বিশ্বে ঐক্য গড়ে তুলুন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বিশ্বের মুসলিম দেশগুলোকে একসঙ্গে হয়ে ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। খবর রয়টার্স।

    এর আগে, শুক্রবার আঞ্চলিক শক্তি মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা নগরী দখলের ওই পরিকল্পনার নিন্দা জানায়। 

    আঙ্কারা বলেছে, এটি ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ এবং পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়া উচিত।

    ইসরায়েল অবশ্য গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে। এল আলামেইনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ইসরায়েলি ওই পরিকল্পনা ইস্যুতে আলোচনা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

    তিনি বলেন, ফিলিস্তিনিদের অভুক্ত রেখে জমি থেকে উচ্ছেদ ও স্থায়ীভাবে গাজা দখল করাই ইসরায়েলের নীতি। ইসরায়েলকে সমর্থন করার মতো কোনও গ্রহণযোগ্য অজুহাত নেই।

    যদিও গাজায় অনাহারের নীতি অনুসরণের অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বলেছে, ২০২৩ সালের অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করা সশস্ত্র গোষ্ঠী হামাস আত্মসমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে।

    মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, গাজায় আজ যা ঘটছে, তা কেবল ফিলিস্তিনিদের কিংবা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়। এটি অত্যন্ত বিপজ্জনক এক পরিস্থিতি। ইসরায়েলের এই পরিকল্পনা অগ্রহণযোগ্য।

    তিনি বলেন, গাজা নিয়ে তুরস্কের সঙ্গে মিসরের পূর্ণ সমন্বয় রয়েছে এবং শনিবার ওআইসির মন্ত্রিপরিষদ কমিটি যে বিবৃতি দিয়েছে, তাতে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানানো হয়েছে।

    ওআইসির মন্ত্রিপরিষদ কমিটি বলেছে, ইসরায়েলের পরিকল্পনা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উসকানি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলকে স্থায়ী করার চেষ্টা; যা শান্তির সব সুযোগ ধ্বংস করে দেবে।

    ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসানে চুক্তিতে পৌঁছানোর জন্য গত কয়েক মাস ধরে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী দল কাজ করছে। 

    ওআইসি বিশ্বের বিভিন্ন পরাশক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গাজা সংকটে আইনি ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

    বিশ্বের মুসলিম দেশগুলোর এই সংগঠন ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন