বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • অ্যাপোলো ১৩’র কমান্ডার জিম লাভেলের প্রয়াণ

    অ্যাপোলো ১৩’র কমান্ডার জিম লাভেলের প্রয়াণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৯৭০ সালের অ্যাপোলো ১৩ মহাকাশ মিশনের কমান্ডার হিসেবে খ্যাত জিম লাভেল ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার নাসা তাদের এক বিবৃতিতে এই খবরে সত্যতা নিশ্চিত করেছে।

    অ্যাপোলো ১৩ মিশনের আগে থেকেই নাসার মহাকাশচারীদের মধ্যে সুপরিচিত ছিলেন লাভেল। জেমিনি ৭, জেমিনি ১২ এবং অ্যাপোলো ৮ মিশনে মহাকাশে গিয়েছিলেন তিনি। এরপর অ্যাপোলো ১৩ মিশনের কমান্ডার হিসেবে মনোনীত হন লাভেল। এই মিশনের মাধ্যমে চাঁদে তৃতীয়বারের মতো মানুষের সফল অবতরণের দ্বারপ্রান্তে ছিল নাসা। 

    কিন্তু একটি অক্সিজেন ট্যাঙ্কের বিস্ফোরণের কারণে চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে পারেননি তারা। চাঁদের দূরবর্তী পাশ দিয়ে ঘুরে মহাকাশযানটিকে পৃথিবীর দিকে ফিরিয়ে আনেন তারা। এই ঘটনাটি অ্যাপোলো মিশনগুলোর মধ্যে ‘সফল ব্যর্থতা’ হিসেবে পরিচিত। অবশ্য লাভেল কখনোই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারেননি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন