বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীর অভিযোগ, শাস্তি পেল ভারতীয় এয়ারলাইনস

    আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীর অভিযোগ, শাস্তি পেল ভারতীয় এয়ারলাইনস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক আন্তর্জাতিক ফ্লাইটের নারী যাত্রীকে অস্বাস্থ্যকর এবং দাগযুক্ত আসন দেওয়ার অভিযোগে ইন্ডিগো এয়ারলাইনসকে দিল্লির একটি ভোক্তা আদালত প্রায় দুই লাখ রুপি ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দিয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের একটি বেঞ্চ পিঙ্কি নামে এক নারীর অভিযোগ শুনানি করে এই সিদ্ধান্তে পৌঁছায়। চলতি বছরের ২ জানুয়ারি ইন্দোনেশিয়ার বাকু থেকে দিল্লি ফেরার সময় তাকে অস্বাস্থ্যকর আসনে বসতে বাধ্য করা হয়। এ নিয়ে ইন্ডিগো কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় আদালত এই জরিমানা দেন।

    অভিযোগের জবাবে ইন্ডিগো এয়ারলাইনস জানায়, বিষয়টি জানার পর তাকে অন্য সিট দেওয়া হয় এবং তিনি তাতেই যাত্রা শেষ করেন।

    তবে কমিশন প্রমাণ পর্যালোচনা করে ৯ জুলাইয়ের আদেশে জানায়, ইন্ডিগো এয়ারলাইনস তার সেবায় ঘাটতি রেখেছে। ভোগান্তি, মানসিক কষ্ট ও শারীরিক অসুবিধার জন্য ভুক্তভোগী যাত্রীকে দেড় লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে মামলা পরিচালনা খরচ বাবদ যাত্রীকে আরও ২৫ হাজার রুপিও দিতে বলা হয় আদেশে। 

    রায়ে আরও উল্লেখ করা হয়, ইন্ডিগো এয়ারলাইনস প্রয়োজনীয় সিচুয়েশন ডাটা ডিসপ্লে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে, যা বিমান চলাচল সংক্রান্ত ঘটনার গুরুত্বপূর্ণ নথি। এই রিপোর্ট না থাকায় ইন্ডিগোর পক্ষে আত্মপক্ষ সমর্থন দুর্বল হয়ে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন