শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন: বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত

    যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন: বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ আমাদের অগ্রগতি ও লক্ষ্যে অনড় থাকা ৬৫ বছরের ত্যাগে সমুজ্জ্বল, 'ঐতিহ্যের গৌরব, আগামীর প্রত্যয়' শীর্ষক মাইলস্টোন বর্ষপূর্তি লন্ডন, যুক্তরাজ্য ৫ আগস্ট ২০২৫ যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) আনন্দের সাথে ঘোষণা দিচ্ছে বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ এর অনুষ্ঠানমালার। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের কারি শিল্পে বিসিএ'র ৬৫ বছরের ঐতিহাসিক ঐতিহ্যের ধারার উদযাপন করবে।

    এ বছরের প্রতিপাদ্য 'ঐতিহ্যের গৌরব, আগামীর প্রত্যয়। এই প্রতিপাদ্যের সারকথা হল, বিসিএ'র ছয় দশকেরও বেশি সময়ের নিষ্ঠা, উন্নয়ন ও উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরা।

    বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত হবে রোববার, ৯ নভেম্বর ২০২৫, পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল, লন্ডন, SE1 7UT -এ ঠিকানায়।

    এ ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খ্যাতনামা রেস্টুরেন্ট মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, যারা যুক্তরাজ্যের বাংলাদেশি কারি খাতের অসামান্য অবদানকে উদযাপন করবেন।

    উল্লেখ্য, এটি বিসিএ অ্যাওয়ার্ডস-এর ১৮তম বছর। এ পুরস্কার কেবল শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয় না, বরং ব্রিটেনের সবচেয়ে প্রিয় খাদ্য-সংস্কৃতির ঐতিহ্যকে শীর্ষে তুলে ধরে।
    নেতৃত্বের উত্তরাধিকার ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিসিএ আজ যুক্তরাজ্যে ১২,০০০-এরও বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও টেকওয়ে-কে প্রতিনিধিত্ব করছে। বিসিএ কেবল একটি বাণিজ্য সংস্থা নয়, এটি একটি সাংস্কৃতিক সেতুবন্ধন, উদ্যোক্তা প্ল্যাটফর্ম, এবং আদর্শিক কারি ঐতিহ্যের রক্ষক। প্রথমদিকের পথিকৃৎ রেস্টুরেন্ট ব্যবসায়ীদের হাত ধরে কারি যুক্তরাজ্যের প্রধান সড়কগুলোতে স্থান পেয়েছে। আর আজকের তরুণ ও সৃজনশীল শেফরা সেই ঐতিহ্যকে আধুনিক স্বাদে উপস্থাপন করছেন। বিসিএ ব্রিটিশ খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

    আগামীর শিল্প গড়ে তোলা 
    গত বছর চালু হওয়া ইয়ং কারি শেফ অ্যাওয়ার্ডের সফলতা থেকে অনুপ্রাণিত হয়ে বিসিএ নতুন প্রতিভা অন্বেষণে, রান্নাঘরে বৈচিত্র্য বৃদ্ধিতে, এবং বিশেষ করে নারী শেফদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে।

    বিসিএ প্রেসিডেন্ট ওলি খান এমবিই বলেন : “৬৫ বছর পূর্তি একটি অসাধারণ অর্জন। এটি আমাদের কমিউনিটির সংকল্প, সৃজনশীলতা ও সহনশীলতার প্রমাণ। আমাদের রেস্টুরেন্টগুলো শুধু খাবার সরবরাহ করে না এগুলো আমাদের সংস্কৃতির দূত। আমরা যেমন অতীত ঐতিহ্যের গৌরব উদযাপন করছি, তেমনি ভবিষ্যৎ গঠনে নতুন প্রতিভা ও সাহসী চিন্তাধারাকে উৎসাহ দিচ্ছি।”

    মিতু চৌধুরী, সেক্রেটারি-জেনারেল, বলেন: “এই মাইলস্টোন আমাদের জন্য এমন একটি সময়, মানে, যারা শুরু করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং যারা নতুন পথ দেখাচ্ছেন, তাদের সম্মান করার একটি ঐতিহাসিক অধ্যায়। বিসিএ অ্যাওয়ার্ডস আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের আশা – দুটোই উদযাপন করছে।"

    চিফ ট্রেজারার টিপু রহমান বলেন: “৬৫ বছর ধরে আমাদের সদস্যরা যুক্তরাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন— চাকরি তৈরি, কমিউনিটি সহায়তা, ও ব্রিটিশ সংস্কৃতিকে সমৃদ্ধ করা—সবকিছুর পেছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। বিসিএ অ্যাওয়ার্ডস কেবল রন্ধনশিল্পে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নয়, এটি উদ্যোক্তাদের দীর্ঘস্থায়ী সাফল্যেরও উৎসব।"

    লক্ষ্যভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে চলা এই ঐতিহাসিক বছরে বিসিএ তার সদস্যদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

    যেমন: ব্যয়বৃদ্ধির চাপ, ইমিগ্রেশন নীতির সংস্কার, এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে সোচ্চার থাকা। এছাড়াও, বিসিএ বহু-সাংস্কৃতিকতা, উদ্ভাবন, এবং টেকসইতা-কে ব্রিটেনের রন্ধনজগতের অংশ করে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
    এই ৬৫তম বর্ষপূর্তি শুধু অতীত ঐতিহ্যের উৎসব নয়, এটি ভবিষ্যতের জন্য একটি আন্তরিক আহ্বান, যাতে প্রতিষ্ঠিত ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করা হয়। যাতে নতুন প্রতিভাকে এগিয়ে নিতে সহায়তা করে, ঐতিহ্যকে সংরক্ষণ করে, সেই উদ্ভাবনকে গ্রহণ করতে আন্তরিক থাকা, যা ব্রিটেনের কারি শিল্পকে জীবন্ত ও সফল রাখতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন