বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দুই ভারতীয় সেনা নিহত জম্মু-কাশ্মীর সংঘর্ষে

    দুই ভারতীয় সেনা নিহত জম্মু-কাশ্মীর সংঘর্ষে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জম্মু-কাশ্মীরের কুলগামে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নয় দিনের লড়াইয়ে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন, তাঁদের নাম ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং।

    দেশটির সেনাবাহিনীর ১৫ কর্পস সদর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিহতদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনা বাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।

    সরকারি সূত্র জানিয়েছে, রাতভর গোলাগুলিতে আরও দুই সেনা আহত হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ।

    চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিয়েছেন, যা এ অঞ্চলের অন্যতম বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে।

    অভিযানে বিচ্ছন্নতাবাদীদের টার্গেট করার জন্য ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আকহাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গোলাগুলি ও মাঝেমধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে। সেনা বাহিনী ও প্যারাট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন।

    গত শুক্রবার সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে আকহাল এলাকায় বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতির খবরের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।

    পুলিশ ও সেনার শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছেন। জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, ভূখণ্ড ও জঙ্গলের জটিলতার কারণে সময় লাগছে, তবে আমরা তাদের খুঁজে বের করবো।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন