শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ‘অস্থির’ বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

    ‘অস্থির’ বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসে আক্রান্ত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত আগামী তিন সপ্তাহ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    দক্ষিণপশ্চিম পাকিস্তানে অবস্থিত বেলুচিস্তান ভৌগলিক আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় প্রদেশ। ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের এই অঞ্চলটি একই সঙ্গে সবচেয়ে জনবিরল, অনুন্নত ও দারিদ্র্যপীড়িত। যেখানে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি, সেখানে বেলুচিস্তানের বাসিন্দা মাত্র দেড় কোটি।

    ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চলছে বেলুচিস্তানে, যাকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী। পাকিস্তানের এই রাজ্যে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নিয়মিতই সংঘাত হয় বিচ্ছিন্নতাবাদীদের।

    বেলুচিস্তান খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের একান্ত নির্ভরযোগ্য মিত্র চীন যৌথভাবে এই সম্পদ উত্তোলন করে। তবে বেলুচ স্বাধীনতাকামীদের অভিযোগ— বেলুচিস্তানের এই সম্পদ লুট করছে ইসলামাবাদ এবং বেইজিং। কারণ বেলুচিস্তানের কোনো উন্নয়ন হচ্ছে না।

    ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

    বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ রয়টার্কে বলেন, “মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ কাছে। কারণ তারা (বিচ্ছিন্নতাবাদীরা) এই পরিষেবাকে নিজেদের মধ্যে সমন্বয় এবং তথ্য শেয়ারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে বলে আমরা জানতে পেরেছি।”

    পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার বেলুচিস্তানে বোমা হামলায় একজন সেনা কর্মকর্তা এবং দু’জন সেনা নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

    ওই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ওই কর্মকর্তা।

    সূত্র : রয়টার্স


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন