বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান এনআইডি সংশোধনে ইসির নতুন নির্দেশনা, জন্মতারিখ ও নাম বদলে নতুন নিয়ম
  • জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে: বিবিএস

    জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে: বিবিএস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আগের মাস জুনের তুলনায় জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি জনগণের ব্যয় বাড়িয়ে দিয়েছে।

    বিবিএসের সবশেষ তথ্য বলছে, জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশ হয়েছে, গত জুন মাসে যেটি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
     
    বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। জুন মাসে যেটি ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ।
     
    এদিকে জুন মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ থাকলেও জুলাই মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ০১ শতাংশ।
     
    এছাড়া জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ।
     
    আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৫ শতাংশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ