বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • রেমিট্যান্স পাঠানো সহজ করতে বাংলাদেশে যাত্রা শুরু করলো না’লা’

    রেমিট্যান্স পাঠানো সহজ করতে বাংলাদেশে যাত্রা শুরু করলো না’লা’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান না’লা সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ পাঠানো আরও সহজ করতে বাংলাদেশে এখন পরিষেবা দিচ্ছে না’লা।

    না’লা একটি মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা অন্য দেশে অর্থ প্রেরণ করতে পারে। অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় না’লা সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট নিশ্চিত করে। এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোcbf ট্রান্সফার ফি প্রয়োজন হয় না। এছাড়া, খুব সহজ ইন্টারফেস হওয়ায় ব্যবহারকারীরা দ্রুত টাকা পাঠাতে পারছেন।

    বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে না’লা স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সাথে যৌথভাবে কাজ করছে। বর্তমানে মোট ২১টি দেশে না’লা অ্যাপটি চালু আছে যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। এই সব দেশে থেকে না’লা-এর মাধ্যমে বাংলাদেশেও এখন টাকা পাঠানো যাবে।

    না’লা এর সিইও ও প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, বাংলাদেশে আমরা এই মাস থেকে যাত্রা শুরু করেছি। এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি মার্কেটের মধ্যে বাংলাদেশ অন্যতম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে সব বাংলাদেশির অদম্য মনোভাব, পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে।

    প্রতিটি লেনদেন বৈধ ও সুরক্ষিত রাখতে না’লা এর রেগুলেটরি লাইসেন্স মেনে চলে। আইওএস ও অ্যান্ড্রয়েড- দুটি সিস্টেমেই না’লা অ্যাপ ডাউনলোড করা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ