বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • গাজায় চিকিৎসা, খাদ্য ও পানির সহায়তা দিচ্ছে বাংলাদেশি এনজিও

    গাজায় চিকিৎসা, খাদ্য ও পানির সহায়তা দিচ্ছে বাংলাদেশি এনজিও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলের চারটি সরকারি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সহায়তা প্রদান করছে বাংলাদেশে নিবন্ধিত মানবিক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি।

    সংস্থাটি গত ১ আগস্ট থেকে এসব হাসপাতালে সেবা কার্যক্রম শুরু করেছে। এর আগে, ৩১ জুলাই ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অফিসিয়াল অনুমতিপত্র ও সীল সইসহ প্রয়োজনীয় অনুমতি পেয়েছে সংস্থাটি, যা গাজায় চিকিৎসা সহায়তা প্রদানের পথ সুগম করেছে।

    হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি গাজার জনগণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে।

     গাজার হাসপাতালগুলো হলো— পশ্চিম গাজার শারে আল-ওয়াহদাহের মুজাম্মাউশ শিফা আত-তিব্বি, উত্তর গাজার আন-নসরের রানতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল, মধ্য গাজার ডেয়ার আল-বালাহের আল-আকসা হাসপাতাল ও দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল।

    চলমান এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটির কর্মীরা আশ্রয় শিবির থেকে শুরু করে ভাঙা হাসপাতালের বারান্দা পর্যন্ত ছুটে যাচ্ছেন খাদ্য, ওষুধ, পানি এবং চিকিৎসা সহায়তা নিয়ে। 

    রাফাহ সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করা তিন শতাধিক শিশুর জন্য একটি স্কুল পরিচালনার উদ্যোগও নিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল, যেখানে শিশুরা ‘বাংলাদেশ’ শব্দটিকে বলছে কৃতজ্ঞতা ও আশার প্রতীক হিসেবে। 

    চ্যারিটেবলের সহ-সভাপতি মাওলানা মুহসিন বিন মুঈন বলেন, সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের বৈধতার আওতায় মিশরে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ফিলিস্তিনি কর্মীদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন। এই অর্থ পরবর্তীতে ব্যাংক অব ফিলিস্তিন–এর মাধ্যমে গাজায় প্রেরিত হয়। কখনো প্রতিনিধিরা যেতে না পারলে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্বস্ত ছাত্রদের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়া হয়।

    সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়া বলেন, “মানবতার পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। যুদ্ধ থামায়নি আমাদের মনুষ্যত্ববোধ। আমরা পাশে দাঁড়িয়েছি সেই নিষ্পাপ শিশুদের, যাদের শৈশব কেঁদে মুছে গেছে ধ্বংসস্তূপে। ইতিহাসই প্রমাণ রাখবে—মানবিকতার পক্ষে সাহসিকতাই শ্রেষ্ঠ।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন