শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • দুঃসাহসিক বাঞ্জি জাম্প করলেন ড. জাকির নায়েক

    দুঃসাহসিক বাঞ্জি জাম্প করলেন ড. জাকির নায়েক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়া সফরে গিয়ে ৪৩০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প করে চমকে দিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। বালির সৈকতে এই রোমাঞ্চকর অভিজ্ঞতায় অংশ নেন তিনি, যা প্রায় ৪৫ তলার সমান উচ্চতা।

    এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অনুসারীদের কার্যত চমকে দিয়েছেন। এছাড়া জাকির নায়েক তার বাঞ্জি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।

    মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

    সংবাদমাধ্যমটি বলছে, ৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কের জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালির এক সৈকতে একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা হয়।

    এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন এবং এসব শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন বলেও দেখা গেছে। এছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন।

    ৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্প দিলেন জাকির নায়েক (ভিডিও)

    পাকিস্তানি এই সংবাদমাধ্যমটি বলছে, গত বছর ড. জাকির নায়েক পাকিস্তান সফর করেন এবং দেশটিতে তাকে উচ্চ পর্যায়ের প্রটোকল ও নিরাপত্তার মধ্যে স্বাগত জানানো হয়।

    সফরের সময় করাচি বিশ্ববিদ্যালয় তাকে ইসলামি স্টাডিজে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। সিন্ধু প্রদেশের গভর্নর ও করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কামরান টেসোরি করাচিতে গভর্নর হাউসে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করেন।

    গভর্নর টেসোরি ইসলাম প্রচার ও ধর্মীয় বিতর্কে ড. জাকির নায়েকের অবদানের প্রশংসা করে আশা প্রকাশ করেন, তিনি যেন একই নিষ্ঠায় তার মিশন চালিয়ে যান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, সিন্ধু হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ড. তারিক রফি, করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খালিদ ইরাকি, মুফতি আবদুর রহিম, ডিন এবং সিনিয়র শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

    করাচি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদনের পর তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। সফরের সময় ড. নায়েক করাচিতে কয়েকটি জনসভায় বক্তব্য দেন এবং লাহোর ও ইসলামাবাদেও সফর করেছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন