বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিহত ৪, নিখোঁজ অন্তত ৫০

    ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিহত ৪, নিখোঁজ অন্তত ৫০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ বিস্ফোরণের জেরে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে রাজ্যের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে। হঠাৎ ঘন মেঘ জমে প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে ভেসে যায় বহু বাড়িঘর ও যানবাহন।

    স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন প্রাথমিক তথ্য অনুসারে, ঘটনায় ৪০ থেকে ৫০টি বাড়ি ভেসে গেছে এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ‘সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীসহবিভিন্ন উদ্ধারকারী দল উত্তরকাশী জেলার ধরলি গ্রামে পৌঁছেছে যা বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বলে মনে করা হচ্ছে।’

    দুর্যোগের ভিডিওতে দেখা গেছে যে, বিশাল এক জলরাশি ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে। পর্যটন কেন্দ্র ধরলিতে অনেকে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে।

    স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ার জানিয়েছেন, তার চোখের সামনে বেশ কয়েকটি হোটেল ভেসে গেছে এবং কর্তৃপক্ষের দিক থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

    ভূমিধসের কারণে উত্তরাখণ্ড জুড়ে পাঁচটি জাতীয় মহাসড়ক, সাতটি রাজ্য মহাসড়ক এবং দুটি সীমান্ত সড়ক সহ ১৬৩টি রাস্তা বন্ধ হয়ে গেছে, যার ফলে উদ্ধারকাজ আরও ব্যাহত হচ্ছে।

    হিমাচল প্রদেশে, কিন্নৌরের নিগুলসারির কাছে ৩৫ নম্বর জাতীয় সড়কটি ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। শিমলার চাক্কি মোড়ে ভূমিধসের কারণে চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সোলান জেলার পারওয়ানুর কাছে চাক্কি মোড়ে ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে এ মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

    সেনাবাহিনীর তথ্যমতে, ভূমিধস ও মেঘ ভাঙনের ফলে নিকটবর্তী সেনা ক্যাম্পের একটি অংশ এবং উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ত্রাণ দল মোতায়েন করা হয়েছে।

    মেঘ ভাঙন হলো অল্প সময়ের মধ্যে একটি ছোট এলাকায় হঠাৎ করেই বৃষ্টিপাত, যা প্রায়শই আকস্মিক বন্যার সৃষ্টি করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন