শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মেক্সিকোর সহিংসতাপ্রবণ এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে ৩২ জনের দেহাবশেষ উদ্ধার

    মেক্সিকোর সহিংসতাপ্রবণ এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে ৩২ জনের দেহাবশেষ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোট ৩২টি খণ্ডবিখণ্ড দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এই তথ্য সোমবার রাজ্যের প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে। দেহাবশেষগুলো নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চলমান এক অভিযানের সময় পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা এখনও বাকি দেহাবশেষের পরিচয় নির্ধারণে কাজ করছেন।

    দেহাবশেষগুলো ছিল ‘খণ্ডবিখণ্ড অবস্থায়’, যার ফলে শনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, তদন্তকারীরা প্লাস্টিকের ব্যাগে ভরা দেহের অংশ খুঁজে পান। ‘হাস্তা এনকনত্রারতে’ নামে নিখোঁজদের পরিবারের সদস্যদের একটি সংগঠনের লোকজন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। অনেকেই প্রিয়জনদের খোঁজে বা নতুন কোনো প্রমাণের আশায় সেখানে উপস্থিত হন।

    নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করে এক নারী এএফপিকে বলেন, ‘আমরা আশা করি আমাদের প্রিয়জনদের খুঁজে পাব। এত বছর কেটে গেছে, কিন্তু এখনও কিছুই জানতে পারিনি। যখন এ ধরনের গণকবরের সন্ধান মেলে, তখন আমরা সেখানে থাকতে চাই।’ গুয়ানাহুয়াতো মধ্য মেক্সিকোর একটি শিল্প সমৃদ্ধ ও জনপ্রিয় পর্যটন এলাকা।

    আবার দেশটির সবচেয়ে সহিংস রাজ্য হিসেবেও পরিচিত। সরকারিভাবে প্রকাশিত হত্যার পরিসংখ্যান অনুযায়ী, এখানকার সহিংসতা মূলত সান্তা রোসা দে লিমা গ্যাং ও হালিস্কো নিউ জেনারেশন কার্টেল-এর মধ্যকার গ্যাং যুদ্ধে উত্থান ঘটেছে।
    ২০২৩ সালে গুয়ানাহুয়াতোতে ৩ হাজারের১০০-এর বেশি খুনের ঘটনা ঘটে, যা মেক্সিকোর সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ—দেশব্যাপী মোট হত্যাকাণ্ডের ১০.৫ শতাংশ। রাজ্যটিতে ৩ হাজার ৬০০-এর বেশি নিখোঁজ ব্যক্তি রয়েছে। যা মোট দেশব্যাপী ১ লাখ ২০ হাজার নিখোঁজের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা।

    গত জুন মাসে ইরাপুয়াতোর একটি পাড়ায় বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। এর আগের মাসেই, শহরের আরেকটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা আরো একবার গুয়ানাহুয়াতোর সহিংস বাস্তবতা ও নিখোঁজদের বিষয়ে দেশব্যাপী গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন