বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি: ৫ দেশের ভূয়সী প্রশংসা করলো ইরাক

    ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি: ৫ দেশের ভূয়সী প্রশংসা করলো ইরাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইরাক। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবৃতিতে দেশটি বলে, ফ্রান্স, কানাডা, মাল্টা, যুক্তরাজ্য ও পর্তুগাল—এই দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অথবা আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া শুরু করেছে। দেশগুলোর অবস্থান প্রশংসনীয়। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পর্তুগাল আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে।

    ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ পদক্ষেপগুলো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সহায়ক হবে। -শাফাক নিউজ
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন