বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মুন্সিগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

মুন্সিগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতা-সংক্রান্ত মামলায় আটক মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে থাকাকালীন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যাথা হলে জেলখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান জানান, ভোর চারটার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫-৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জেল সুপার জানান, চলতি বছরের ৫মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সিগঞ্জ কারাগারে বন্দী ছিলেন। তবে ভর্তির সময় তার বুক ব্যাথার কোন উপসর্গ ছিলো না। বা আগে কখনোই এ সমস্যা হয়নি তার।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, নিহত সারোয়ার হোসেন নান্নু গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় একটি হত্যা মামলার আসামি। তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

সারোয়ার হোসেন নান্নু মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের আত্মীয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন