রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে “পাটনার কংগ্রেস” অনুষ্ঠিত

    পঞ্চগড়ে “পাটনার কংগ্রেস” অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER Program)”-এর আওতায় রোববার, ২৭ জুলাই দুপুরে পঞ্চগড় সদর উপজেলা চত্বরের হল রুমে এক বর্ণাঢ্য পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মতিন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।

    তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি।"

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

    তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্যোক্তাদের উৎসাহিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।"

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জয় দেবনাথ, সিনিয়র মনিটরিং অফিসার, PARTNER প্রোগ্রাম, দিনাজপুর অঞ্চল, মোহাম্মদ আসাদুন্নবী, উপজেলা কৃষি অফিসার, পঞ্চগড় সদর।

    তাঁরা PARTNER প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

    এই কংগ্রেসে বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে খাদ্য নিরাপত্তা, পুষ্টি সচেতনতা, জলবায়ু সহনশীল কৃষি, ও নারী উদ্যোক্তা সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন